Thursday, March 26, 2026

বিধানসভায় আচমকা অ.সুস্থ মলয় ঘটক, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

আচমকা অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। মঙ্গলবার, বিধানসভায় অসুস্থ বোধ করলে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। নিম্ন রক্তচাপের কারণেই আইনমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর।

গত কয়েকদিন ধরেই অসুস্থ থাকা সত্ত্বেও মঙ্গলবার বিধানসভায় এসেছিলেন মলয় ঘটক। মন্ত্রিসভার একটি বৈঠক ছিল মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরে। সেই বৈঠক চলাকালীনই অসুস্থ বোধ করেন আইনমন্ত্রী। বিধানসভায় নিজের ঘরে চলে যান। পরে আরও অসুস্থ বোধ করলে, চিকিৎসকদের খবর দেওয়া হয়। দেখা যায় তাঁর রক্তচাপ ১২২/৬০। তড়িঘড়ি মলয়কে বেলভিউ হাসপাতালে নিয়ে যান ফিরহাদ হাকিম। বেলভিউয়ের চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। রক্তচাপজনিত সমস্যার জেরেই হঠাৎ করে মলয় ঘটক অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে অনুমান।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...