Friday, April 3, 2026

বালিগঞ্জ টেকনোলোজি কলেজে ঠিক কী হয়েছিল? বাড়ছে ধোঁ.য়াশা!

Date:

Share post:

আলোচনার শিরোনামে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University), ঠিক তখনই বালিগঞ্জ টেকনোলোজি হস্টেলে র‍্যাগিংয়ের মারাত্মক অভিযোগ সামনে আসে। টানা চার বছর ধরে বিশ্বজিৎ হাজরা (Biswajit Hazra. b.Tech student)নামে বি টেকের এক ছাত্রকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানান যে বাইরে থেকে মদ কিনে আনা থেকে শুরু করে জোর করে মদ খাওয়ানো, মানসিক এবং শারীরিক অত্যাচার করা, রুমের মধ্যে বোম মারা এমনকি তিনতলা থেকে ফেলে দেওয়ার চেষ্টাও কড়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি-র সদ্য প্রাক্তন ওই ছাত্রের অভিযোগ ছিল, তাঁকে খাবার খেতে না দিয়ে, কখনও মারধর করে, কখনও আবার ঘরের মধ্যে মূত্রত্যাগ করিয়ে দীর্ঘদিন র‍্যাগিং করা হয়েছে। এবার মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। এরকম কিছুই হয়নি বলেই সংবাদমাধ্যমের সামনে দাবি তাঁর।

অভিযোগকারী ছাত্রের সঙ্গে কী ঘটনা ঘটেছিল, র‍্যাগিংয়ের সঙ্গে কতজন যুক্ত ছিলেন, তা জানতে শনিবারই হস্টেল সুপার পূর্ণচন্দ্র নস্করের সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশে এসিপি পদ মর্যাদার এক অফিসার। বালিগঞ্জ টেকনোলোজি হস্টেলে যখন বিশ্বজিৎছিলেন, তখন তিনি বিষয়টি হস্টেল সুপার এবং কলেজ কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন বলেই পুলিশকে জানান। কিন্তু এরপরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। গত শনিবার আলিপুর আদালতে তাঁর জবানবন্দি রেকর্ডও করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে র‍্যাগিং হয়নি, বোঝাপড়ার সমস্যা থাকতে পারে। একই কথা শোনা গেল কলেজের অধ্যক্ষের মুখেও। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে কী হয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ সুপার।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...