Tuesday, June 9, 2026

ভোটদানে মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এবার নির্বাচন কমিশনের জাতীয় আইকন শচীন

Date:

Share post:

দীর্ঘ ২৪ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে তাঁর ব্যাটিং শৈলিতে কোটি কোটি দেশবাসীর হৃদয় জয় করেছেন। বাইশ গজের লড়াইয়ে তাঁর একের পর এক কীর্তি ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই ক্রিকেট ঈশ্বর কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে জাতীয় আইকন করছে ভারতের নির্বাচন কমিশন। উদ্দেশ্য, শচীনকে মুখ করে বিশ্বের অন্যতম বৃহত্তর এই গণতান্ত্রিক দেশে যাতে ভোট দেওয়ার প্রতি আরও বেশি বেশি মানুষকে আকৃষ্ট করা যায়। মানুষ যাতে আরও বেশি বেশি করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এগিয়ে আসেন, সেই লক্ষ্যেই এবার শচীনকে মাঠে নামাতে চাইছে নির্বাচন কমিশন।

আগামিকাল, ২৩ আগস্ট ভারতরত্ন শচীনকে নয়াদিল্লির রং ভবন অডিটোরিয়ামে সকাল পৌনে এগারোটার সময়ে জাতীয় আইকন হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। শচীনের সঙ্গে নির্বাচন কমিশনের মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিন বছরের এই চুক্তিতে শচীন ভোটারদের আরও বেশি করে ভোটদান সংক্রান্ত বিষয়ে সচেতন করবেন।

নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, “শচীনের সঙ্গে এই পথ চলা আসন্ন নির্বাচনে, বিশেষ করে চব্বিশের লোকসভা নির্বাচনে, তরুণ ভোটারদের মধ্যে এক গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে। কারণ, সেই প্রজন্মের কাছে শচীনের অতুলনীয় প্রভাব।” গতবছর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে জাতীয় আইকন করা হয়েছিল। ২০১৯ লোকসভা নির্বাচনে বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি এই দায়িত্ব পালন করেছেন। অভিনেতা ও খেলোয়াড়দের মধ্যে আরও নাম রয়েছে। আমির খান ও মেরি কমকেও করা হয়েছিল নির্বাচন কমিশনের জাতীয় আইকন। এবার সেই জায়গায় শচীন।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...