Saturday, April 4, 2026

সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফারাক্কা সেতুর পাশের রেললাইনে উঠল লরি! মালগাড়ির সঙ্গে সং.ঘর্ষ

Date:

Share post:

সাতসকালে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সোজা উঠে গেল সেতুর পাশের রেললাইনে। এরপর মালগাড়ির সঙ্গে লরির সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় লরির সামনের অংশটি। লরির ধাক্কায় ছিটকে গিয়েছে একটি মালবাহী ট্র্যাক্টরও। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।পলাতক লরির চালক।মঙ্গলবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ফারাক্কা সেতুতে।

আরও পড়ুনঃ বাড়ি ফেরার পথে দু.ষ্কৃতীদের গু.লিতে প্রাণ গেল মহম্মদবাজারের ব্যবসায়ীর! তদন্তে পুলিশ

মঙ্গলবার ভোরে মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল ১৪ চাকার ওই লরিটি। পাশের রেললাইনে একটি মালগাড়িও একই অভিমুখে এগোচ্ছিল। উল্টো দিকে ফারাক্কা থেকে মালদহে যাচ্ছিল একটি মালবাহী ট্র্যাক্টর। অভিযোগ, গতিবেগ বেশি থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ট্র্যাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ছিটকে সেতুর রেলিংয়ের দিকে এগিয়ে যায় ট্র্যাক্টর।দুমড়েমুচড়ে যায় সেটি।এখানেই শেষ নয়, লরিটি গতি এতটাই বেশি ছিল যে, ট্র্যাক্টরটিকে ধাক্কা মারার পর লরিটি সেতু অতিক্রম করে আরও এগিয়ে গিয়ে পাশের রেললাইনের উপর উঠে পড়লে পিছন থেকে আসা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
সাতসকালে ১৪ চাকার লরির সঙ্গে প্রথমে ট্র্যাক্টর ও পরে মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা দেখতে ঘটনাস্থলে পৌঁছয় বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ছাড়া, রেলকর্তারাও দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...