Thursday, June 25, 2026

জাতীয় সঙ্গীতের আদলে পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে রাজ্য সঙ্গীত! গানটি কী জানেন?

Date:

Share post:

“বিভিন্ন রাজ্যের নিজস্ব সঙ্গীত রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তেমনটা হলে ভালো হয়।” সোমবার বিধানসভায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্যের নিজস্ব সঙ্গীত তৈরির বার্তা দিয়ে এমনটা জানান বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “বিভিন্ন রাজ্যের নিজস্ব সঙ্গীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের তেমন কোনও সঙ্গীত নেই। যদি কোনও সঙ্গীত বাংলার জন্য হয়, তবে ভালো হয়”। বিধানসভা সূত্রে খবর, এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কয়েকটি গানও মাথায় এসেছে কর্তৃপক্ষের। তবে এখনই কোনও সঙ্গীতের কথা খোলসা করে বলতে চায়নি তারা।

আরও পড়ুনঃ সব নিয়ম মেনেই গ্রেফতার ISF বিধায়ক নওশাদ: জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তীশগঢ়, গুজরাত, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু ও উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির ‘রাজ্য সঙ্গীত’ রয়েছে। এ ক্ষেত্রে সে ভাবে বাংলারও ‘রাজ্য সঙ্গীত’ থাকা প্রয়োজন বলেই মনে করেছেন স্পিকার বিমান। ঘটনাচক্রে, সোমবার বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি ১ বৈশাখকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেছে। কমিটির সিদ্ধান্ত নেওয়ার পর তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি অনুমোদন দিলেই আগামী বছর থেকে রাজ্যে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’।

 

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...