Thursday, June 25, 2026

সব নিয়ম মেনেই গ্রেফতার ISF বিধায়ক নওশাদ: জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

সব নিয়ম মেনেই গ্রেফতার করা হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddique)। মঙ্গলবার বিধানসভা ভবনে সরস্বতীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি বলেন, বিধানসভার (Assembly) কোন সদস্যকে গ্রেফতার করলে নিয়ম অনুযায়ী চব্বিশ ঘণ্টার মধ্যে তা জানাতে হয় এক্ষেত্রেও তাঁকে গোটা বিষয়টা ওই সময়ের মধ্যেই জানানো হয়েছে।

বিধানসভার আগামী অধিবেশনে বুলেটিন প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হবে বলে জানান অধ্যক্ষ। বিমানের মতে, আইন সবার জন্য সমান। একজন বিধায়ক রাস্তায় নেমে ভাঙচুর করবেন আর সুরক্ষা চাইবেন তা হতে পারে না। গত শনিবার যা হয়েছে তার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করার পরেই অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারই জবাব দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- কেন হল না ইন্টারভিউ? আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বিধাননগরে

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...