Thursday, June 25, 2026

বকেয়া ডিএ-র দাবিতে মিছিলের অনুমতি, শহিদ মিনারে অবস্থানে শর্ত দিলেন বিচারপতি মান্থা

Date:

Share post:

সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতার দাবিতে মিছিল করার অনুমতি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। মঙ্গলবার, এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি জানান, ২৭ জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে KMC-র সদর দফতর পর্যন্ত মিছিল করা যাবে। তবে ওই অঞ্চলে অবস্থান বিক্ষোভ করা যাবে না। তার বদলে ওই দিনই শহিদ মিনারে অবস্থান করতে পারবেন আন্দোলনকারীরা। তবে শহিদ মিনার চত্বর পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নিতে হবে আন্দোলনকারীদেরই।

বকেয়া ডিএ-র দাবিতে ২৮ টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ মিছিল করার অনুমতি চায়। কিন্তু ২৭ জানুয়ারি ওই নির্ধারিত রাস্তায় মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ (Police)। এর বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। সেই সেই মামলার শুনানিতেই এদিন মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...