Thursday, June 11, 2026

শিলিগুড়ির মৃ.ত নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারের পাশে তৃণমূল, সবধরণের সাহায্যের আশ্বাস

Date:

Share post:

শিলিগুড়ির মৃত নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। দুদিন আগে খুন হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারের সাথে বুধবার বিকেলে দেখা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ সহ মাটিগাড়া ব্লক তৃণমূলের সভাপতি অভিজিৎ পাল। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে বলে জানান মৃত ছাত্রীর মা।

প্রসঙ্গত, দুদিন আগে শিলিগুড়ির মাটিগাড়ার একটি নির্জন এলাকায় খুন হয় কল্যাণী নেপালি হাই স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রী। ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় মাটিগাড়া থানার পুলিশ। বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ নিজে মৃতের পরিবারের সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে মৃতের মাকে আশ্বস্ত করেন দোষী গ্রেফতার হয়েছে তার কঠোর শাস্তি হবে বলে জানান তিনি। মৃত ছাত্রীর মা নিজে একজন তৃণমূলকর্মী। তিনি সভানেত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উপরে তার আস্থা রয়েছে। অন্যদিকে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের নির্দেশে শিলিগুড়ি মহকুমার বিভিন্ন ব্লকে মোমবাতি জ্বালিয়ে মৃত নাবালিকার ছাত্রীর মৃত্যুর শোক সভা পালন করা হবে জানানো হয়।

এদিন সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, নাবালিকা স্কুল ছাত্রীর মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। আমরা পরিবারের লোকের সাথে কথা বলেছি তাদের আশ্বস্ত করেছি দোষের কঠোর শাস্তি হবে। মৃত ছাত্রীর মা নিজেও একজন তৃণমূলকর্মী তাই তিনি আমাদের মুখ্যমন্ত্রীর উপরে তার আস্থার কথাও জানিয়েছেন। তবে বজরং দল এই বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসায় পরিণত করছে উত্তেজনার সৃষ্টি করছে। আমরা মৃত ছাত্রীর পরিবারের পাশে আছি পাশাপাশি শোকসভা পালন করা হবে মোমবাতি জ্বালিয়ে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে যে বারো ঘণ্টার বন্ধ রেখেছে বজরং দল তার বিরুদ্ধে আমরাও রাস্তায় নামবো।

আরও পড়ুন- বিএসএফ-র গু.লিতে ঝাঁ.ঝরা বাংলাদেশি যুবক! মালদহে উ.ত্তেজনা

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...