Thursday, June 11, 2026

এখনই রাজ্যে চালু হচ্ছে না মাসিক বিদ্যুৎ বিলের ব্যবস্থা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকায় ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিলের ব্যবস্থা চালু করা নিয়ে গ্রাহকদের মধ্যে দ্বিমত রয়েছে। সেই কারণে এখনই সব জায়গায় চালু করা হচ্ছে না মাসিক বিলের ব্যবস্থা জানিয়ে দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী জানান, বিদ্যুৎ পর্ষদ নিয়ন্ত্রণাধীন এলাকায় গ্রাহকদের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষ তিনমাস অন্তর বিদ্যুৎ বিল দেওয়ার পক্ষপাতি। তবুও নিউটাউন-সহ রাজ্যের কোনও কোনও এলাকায় পরীক্ষামূলক প্রতি মাসের বিলের ব্যবস্থা চালু করা হয়েছে। তা কতটা জনপ্রিয় হচ্ছে তা খতিয়ে দেখে তার পরেই এব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য দিকে ২০২২-২৩ অর্থবর্ষে ৭৩ লক্ষ ৪০ হাজার মানুষকে হাসির আলো প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক আয় কম এমন পরিবারগুলিকে নিখরচায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিদ্যুৎমন্ত্রী দাবি করেছেন রাজ্যে এমন কোনও গ্রাম নেই যেখানে বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুতের জন্য আবেদন করলে বিদ্যুৎ দফতরের অধীনস্ত সংস্থাগুলি ৭ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়। এদিকে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে ৩৫ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানো হবে। ধাপে ধাপে গোটা রাজ্যেই ওই মিটার বসানো হবে। এতে বিদ্যুৎ দফতরের কাজে সুবিধা হবে। বিদ্যুৎ দফতরের কর্মীদের আর বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে আসতে হবে না। স্মার্ট মিটার-এর মাধ্যমে এ বার থেকে অফিসে বসেই তাঁরা গ্রাহকের বিদ্যুতের ব্যয় সংক্রান্ত তথ্য জানতে পারবেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ৬০ শতাংশ অর্থ দেবে, রাজ্য সরকারের তরফে ব্যয় করা হবে আরও ৪০ শতাংশ অর্থ। মোট ১১ কোটি ৮৯ লক্ষ টাকা এই প্রকল্পে খরচ হবে।

আরও পড়ুন- শিলিগুড়ির মৃ.ত নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারের পাশে তৃণমূল, সবধরণের সাহায্যের আশ্বাস

 

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...