Wednesday, June 24, 2026

বিধ্বং.সী টুইটে শুভেন্দুকে চ্যা.লেঞ্জ অভিষেকের, ধরাশায়ী বিরোধী দলনেতা

Date:

Share post:

বিধ্বংসী টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক টুইট বাণে ধরাশায়ী শুভেন্দু। রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইডি প্রেস বিবৃতিতে তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নাম নিতেই তাঁকে কটাক্ষ করে টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তার পালটা তোপ দাগেন অভিষেক। নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর ঘুষ নেওয়ার দৃশ্যের ছবি টুইট করে লেখেন, ”বিবেক জাগ্রত করতে এই ছবিই যথেষ্ট।” কিন্তু বিষয়টা এখানেই থেমে থাকেনি। এরপর শুরু হয় রীতিমতো টুইট যুদ্ধ। একের পর এক টুইট করতে থাকেন অভিষেক-শুভেন্দু। তবে অভিষেকের লাগাতার আক্রমণে ধরাশায়ী বিরোধী দলনেতা।

অভিষেক লেখেন, “আমি কি জানতে পারি, কবে আপনি হেঁটে এজেন্সির দফতরে যাবেন?” প্রথমে ছবি পোস্ট করে টুইট করেন অভিষেক। কিন্তু তখন নারদকাণ্ডের দায় এড়ানোর চেষ্টা করেন শুভেন্দু। এরপরেই স্টিং অপারেশনের ফুটেজ টুইট করেন অভিষেক। তাতে স্পষ্ট ‘৫ লাখ’ কথাটা শোনা যাচ্ছে। অভিষেক লেখেন, “প্রধানমন্ত্রীর সচিবালয় ও ইডির ডিরেক্টরকে চ্যালেঞ্জ করছি নারদ কাণ্ডে সমস্ত অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা শুরু হোক আপনার থেকে।”

এরপর ফের জবাব দেন শুভেন্দু, পাগল তোলেন তৃণমূল নেতৃত্বে দিকে। তার কড়া জবাব দেন অভিষেক। সরাসরি লেখেন, “একজন ইডি-সিবিআই থেকে বাঁচতে নিজের বাবা-ভাইকেও দর কষাকষিতে নামিয়েছেন। তাঁর অন্যের আত্মীয়দের নিয়ে কথা বলা সাজে না। সেইসঙ্গে খোঁচা দিয়ে আরও লিখেছেন, তাঁরা যেন কোন দলে রয়েছেন?”

বেকায়দা বুঝে অভিষেকের বিরুদ্ধেই পাল্টা কথা ঘোরানোর অভিযোগ তুলে টুইট করেন বিরোধী দলের নেতা স্ট্রেট ব্যাটে তার উত্তর দেন অভিষেক। স্পষ্ট লেখেন, “সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। আপনি শুধু জায়গা আর সময় বলুন। আমি ওই অডিও টেপ নিয়েও আসব যেটায় কয়লা কাণ্ডে অভিযুক্তর সঙ্গে আপনার কথোপকথন শোনা গিয়েছে।” ব্যাস এই উত্তরেই কুপোকাত শুভেন্দু অধিকারী এর পাল্টা কোন টুইট করার সাহস দেখাননি তিনি।

আরও পড়ুন- সৌজন্যের রাজনীতি: প্র.য়াত বিজেপি বিধায়কের বাড়িতে ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...