Friday, June 19, 2026

দাদার সঙ্গে দেবাশিস, প্রকাশ্যে বাঙালির লড়াইয়ের ‘দাদাগিরি’!

Date:

Share post:

অবিন্যস্ত চুল, উদভ্রান্ত চেহারা, চোখে স্বপ্নের ঝিলিক নিয়ে ঘর ছেড়ে কাজের টানে। পাশে সিঁথি কেটে পরিপাটি চুল, চোখে চশমা। এই সাজে ছোটপর্দায় ম্যাকবেথ মানে ‘মন্দার’ ধরা দিলেন টেলিভিশনে (Television)। স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে ভেঙে গিয়েও প্রতিদিনের লড়াইয়ের টুকরো ছবি স্টেশনে দেখে, নিজেকে অনুপ্রাণিত করা। এরপর , আরও লড়াই , আরও চেষ্টা অবশেষে কলেজ পড়ুয়া ছেলেটা আজ দাড়ি-গোঁফ কামিয়ে ঝকঝকে মুখ, পরিপাটি করে আঁচড়ানো চুলে, চোখে চশমা এঁটে স্যুট পরা এক মস্ত চাকুরে। অভিনেতা দেবাশিস মন্ডলকে (Debasish Mondal) দেখে চমকে যেতে হয়। আসলে তিনি যেখানে শেষ করলেন দাদা (Saurav Ganguly) সেখান থেকেই শুরু করলেন। এটাই ‘ দাদাগিরি ‘ (Dadagiri)। জি বাংলার(Zee Bangla) সামাজিক পাতায় ‘দাদাগিরি ১০’-এর (Dadagiri season 10)প্রথম ঝলক, যা দেখা গেল মঙ্গলবার সন্ধেয়। ক্যাপশন “বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে”।

আসছে বাঙালির প্রিয় রিয়ালিটি শো দাদাগিরি সিজন ১০।শনি-রবিবার রাত সাড়ে ন’টা থেকে আট থেকে আশির ভিড় জমবে ছোটপর্দায় মহারাজকে দেখতে।জোরকদমে অডিশন চলছে। কিন্তু এই চিত্রনাট্যে অভিনেতা দেবাশিস কী ভাবে জুড়ে গেলেন? দাদার সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতাই বা কেমন? মৃদু গলায় অভিনেতা জানান, দাদাগিরি’র প্রচারে অংশ হতে পেরেছেন। কিন্তু দাদার সঙ্গে শুটিং হয়নি। আসলে একজনের স্টুডিওর বাইরে শুটিং অপরজনের স্টুডিওর মধ্যে। আবার প্রলয় সিরিজের ‘বিতান ঘোষ’ জানালেন “আমার তো বাড়ি, রেল স্টেশন, অফিস— নানা জায়গায় শুটিং ছিল। দাদা কেবলই সেটে।’’ যদিও রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার আমন্ত্রণ সব আক্ষেপ পুষিয়ে দেবে বলেই মত অভিনেতার। কিন্তু এবার কি টেলিভিশনে মানে মেগায় মন দেবেন তিনি? দেবাশিসের সাফ জবাব, ‘‘মেগাতে যে পরিমাণ সময় দিতে হয় সেই সময় আমার হাতে নেই। তবে জি৫ ওয়েব প্ল্যাটফর্মে ভাল ভাল ছোট ছবি, সিরিজ হয়। সেখানে সুযোগ পেলে অবশ্যই অভিনয় করব।” সব ঠিক থাকলে পুজোর আগেই ছোটপর্দা কাঁপাতে আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন সিজন শুরু আর মাস খানেকের অপেক্ষা মাত্র।

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...