Friday, June 19, 2026

মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে মৃ.ত কমপক্ষে ১৭! রয়েছেন বাংলা শ্রমিকরাও, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর টুইট

Date:

Share post:

মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। শেষ পাওয়া খবরে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি জানিয়েছেন জোরকদমে উদ্ধারকাজ চলছে।

আরও পড়ুনঃচাঁদের মাটি ছোঁয়ার প্রতীক্ষায় প্রহর গুণছে গোটা দেশ! চলছে যজ্ঞ, বিশেষ পুজো, নমাজ

সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে বহু শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মালদহ থেকে বেশ কয়েক জন সেখানে কাজ করতে গিয়েছেন। তাঁদের অবস্থা জানার জন্য তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন।


 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...