Friday, June 26, 2026

ভাঙড় এখন কলকাতা পুলিশের আওতায়, থাকছে আটটি থানা

Date:

Share post:

ভাঙড় এখন কলকাতা পুলিশের আওতায়।বুধবার  সরকারিভাবে ভাঙড় যুক্ত হল কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হচ্ছে ভাঙড় ডিভিশন। এর আওতায় থাকছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়। এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকছেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় থাকছেন ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, ১২ জন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকছেন একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল।এ ছাড়াও গোয়েন্দা বিভাগের জন‌্য আলাদাভাবে ৯৩ জন ও স্পেশাল ব্রাঞ্চের জন‌্য ৩৬ জন পুলিশকর্মী ও আধিকারিক নিয়োগ করছে লালবাজার।

জানা গিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যই এই নয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাশীপুরের ৪৫টি, ভাঙড়ের ৭৬ এবং লেদার কমপ্লেক্সের ২৩টি মৌজা রয়েছে। হাতিশালার অন্তর্গত হবে ১৯টি, পোলেরহাটের অন্তর্গত থাকবে ১০টি, উত্তর কাশীপুর থানার অন্তর্গত হবে ১৫টি, বিজয়গঞ্জ বাজার থানার আওতায় থাকবে ১১টি, নারায়ণপুর থানার অন্তর্গত হবে ১৭টি , ভাঙড় থানার অন্তর্গত হব ১৯টি, বোদরার অন্তর্গত হবে ২০টি এবং চন্দনেশ্বরের অন্তর্গত হবে ২০টি মৌজা।

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...