Wednesday, June 24, 2026

দিনরাত এক করে কাজ করেছেন বিজ্ঞানীরা: ইসরোকে আগাম অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরে চাঁদের মাটি ছোঁবে লেন্ডার বিক্রম। তার আগেই বিশ্ববাংলা বেলা প্রাঙ্গণে ক্ষুদ্র শিল্প সম্পর্কিত অনুষ্ঠানে ইসরোর বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায় এটা ভারতের কাছে অত্যন্ত গর্বের দিন। তিনি আশাবাদী সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সঠিক সময়ে চাঁদের মাটিতে পা রাখবে ‘বিক্রম’ (Vikram)।

এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে যায়নি কোনও দেশ। রাশিয়া লুনা ২৫ পাঠানোর চেষ্টা করে। সবকিছু ঠিক থাকলে কুড়ি তারিখে সেই মহাকাশ যান পৌঁছে যেত চাঁদে। কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়। এখন সারা পৃথিবীর নজর ভারতের দিকে। মুখ্যমন্ত্রী বলেন, এই সাফল্যের দাবিদার ইসরোর বিজ্ঞানীরা। দিনরাত এক করে, নাওয়া-খাওয়া ভুলে তাঁরা এই অভিযানের জন্য কাজ করেছেন।

মঙ্গলবার সন্ধেয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “চন্দ্রযান ৩ অভিযান গোটা দেশের জন্য একটা গর্বের ব্যাপার। ইসরোর এই দল ভারতের। তাদের কঠোর পরিশ্রম দেশের অগ্রগতির সাক্ষ্য বহন করে। এই অগ্রগতি এসেছে জনগণ, বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের দ্বারা। কোনও একটা রাজনৈতিক দলের জন্য নয়।“ তিনি আরও লেখেন, “গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরাও এই অভিযানে অবদান রেখেছেন। চন্দ্রাভিযানকে যারা উচ্চতার শিখরে নিয়ে গিয়েছেন, তাদের কঠোর শ্রমকে আমি সাধুবাদ জানাই।“

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...