Monday, April 13, 2026

প্রেমের সম্পর্কই কাল! মালদহে ম.র্মান্তিক পরিণতি কলেজ পড়ুয়ার

Date:

Share post:

ভালোবাসার (Love Relation) মাশুল জীবন দিয়ে দিতে হল এক কলেজ পড়ুয়াকে (College Student)। পুলিশ সূত্রে খবর, তৃতীয় বর্ষের ওই পড়ুয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ প্রেমিকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মালদহের (Maldah) বৈষ্ণবনগর থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে ঠিক কী কারণে ওই যুবককে খুন করা হল তা নিয়ে ধন্ধে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, মৃত ওই কলেজ পড়ুয়ার নাম চিরঞ্জিত মণ্ডল (২৪)। মালদহের বৈষ্ণবনগর থানার মহেশ্বরপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, চিরঞ্জিত মালদহ সাউথ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সূত্রের খবর, চারবছর ধরে চিরঞ্জিতের সঙ্গে সুজাপুর বাজারপাড়া এলাকার রূপালী মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, প্রেমিকাই মঙ্গলবার রাতে চিরঞ্জিতকে ফোন করে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে যেতেই প্রেমিকা ও পরিবারের সদস্যরা ওই পড়ুয়াকে বেধড়ক মারধর করে। পাশাপাশি যুবককে জোর করে কীটনাশক খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যায় চিরঞ্জিত। পরে পরিস্থিতি বেগতিক বুঝে বন্ধুদের বিষয়টি জানায়। বন্ধুরাই চিরঞ্জিতকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার আরও অবনতি হলে মালদহের একটি বেসরকারি হাসপাতালে রাতেই যুবককে স্থানান্তরিত করা হয়। এরপরও অবস্থার এতটুকু উন্নতি হয়নি। চিরঞ্জিতের অবস্থার আরও অবনতি হলে বুধবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিরঞ্জিতকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের দাদার অভিযোগ, ভাইয়ের চার বছর ধরে সুজাপুর বাজারের বাসিন্দা এক যুবতীর সম্পর্ক ছিল। সেই ভালোবাসার টানেই মঙ্গলবার রাত দশটা নাগাদ ভাইকে ফোন করে ডাকে প্রেমিকা। এরপর গভীর রাতে খবর পাই, ভাই হাসপাতালে ভর্তি। মৃতের পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...