Thursday, June 25, 2026

‘ট্রান্স.জেন্ডার ক্যাটাগরি’-তে আসন সংর.ক্ষণ! বড় সাফল্য রূপা.ন্তরকামী চিকিৎসকের!

Date:

Share post:

দেশ যখন তাকিয়ে চাঁদের দিকে, ইতিহাস তৈরির অপেক্ষা করছেন ১৪০ কোটি ভারতবাসী, তখন আরও এক ইতিহাস তৈরি হয়ে গেল। দীর্ঘ ২ বছর ধরে চলছিল আইনি লড়াই। অবশেষে এল সাফল্য। মেডিসিনে স্নাতকোত্তর পাঠে এবার ‘ট্রান্সজেন্ডার ক্যাটাগরি’তে (Transgender Category)একটি করে আসন সংরক্ষিত করা হল। আর এই সাফল্যের কৃতিত্ব দেশের প্রথম রূপান্তকামী চিকিৎসক রুথ জন কোয়ালার (Dr. Ruth John Koyala)। ইতিহাস তৈরি করলেন তেলেঙ্গানার (Telangana) চিকিৎসক।

প্রাচী রাঠোর এবং রুথ জন কোয়ালা (Dr. Ruth John Koyala and Dr. Prachi Rathore) রূপান্তরকামী চিকিৎসক হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। ওসমানিয়া জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্ত হন তাঁরা দুজন। ২০২২ সালে এই ইতিহাস তৈরি করেছিলেন যুগলে। এরপরই ‘ট্রান্সজেন্ডার ক্যাটাগরি’তে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন জানান। এর জন্য ২০টির বেশি সরকারি দফতরে আবেদনপত্র জমা দিয়েও কাজ হয়নি। এরপর তেলেঙ্গানা হাই কোর্টের (Telangana High Court) দ্বারস্থ হন। অবশেষে হাইকোর্ট রূপান্তরকামীর স্বপক্ষে নির্দেশ দেয়। ২৯ বছরের রুথ বলছেন এই জয় সমাজের পুরনো ধারণাকে ভাঙার লড়াই চালাচ্ছেন যেসব রূপান্তরকামীরা, তাঁদের সকলের।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...