Monday, April 6, 2026

সৌজন্যের রাজনীতি: প্র.য়াত বিজেপি বিধায়কের বাড়িতে ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

Date:

Share post:

সৌজন্যের রাজনীতি একমাত্র তৃণমূলেই দেখা যায়। বিরল দৃশ্য দেখা গেল ধূপগুড়িতে। বুধবার নজির গড়লেন ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ রায়। বুধবার প্রচারের শুরুতেই প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁর ছবিতে মালা দেন, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল প্রার্থী। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ওই পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দু-পক্ষের মধ্যে কুশল বিনিময় হয়।

এদিন প্রথমে তিনি ধূপগুড়ি মাজারে গিয়ে চাঁদর চড়িয়ে মোমবাতি জ্বালিয়ে পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন। মাজার থেকে প্রথমে মিলপাড়ার একটি রাধাগোবিন্দ মন্দিরে যান সেখানে ওই এলাকার সকলের সঙ্গে মিলিত হন। একসঙ্গে ভোগ খান। নিজের সমর্থনে প্রচার করেন এলাকার উন্নয়নের স্বার্থে তাঁদের কাছে ভোট ‘ভিক্ষা’ করেন। সেখান থেকে বেরিয়ে মিলপাড়া সংলগ্ন এলাকায় প্রচার চালান, মিছিল করেন। এরপর তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে নেতাজিপাড়ার বিভিন্ন এলাকা, ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকা ও আশেপাশের এলাকায় প্রচার চালান। গোটা এলাকাই এদিন পায়ে হেঁটে প্রচার চালান নির্মলবাবু। এদিন প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ধূপগুড়ি এবং জেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

আরও পড়ুন- এখনই রাজ্যে চালু হচ্ছে না মাসিক বিদ্যুৎ বিলের ব্যবস্থা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...