Monday, April 6, 2026

২৬ মামলার শুনানি! পঞ্চায়েত নির্বাচন মামলায় ফের বিরক্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলায় এর আগেও বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের একাধিক বিচারপতি।পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রক্রিয়া চলাকালীন কার্যত মামলার পাহাড় জমা হয়েছে কলকাতা হাইকোর্টে। এখনও সে সব মামলার শুনানি শেষ হয়নি। বুধবার একসঙ্গে ২৬টি জনস্বার্থ মামলা শোনেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এরপরই মামলার সংখ্যাধিক্য দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইনজীবীদের ভর্ৎসনার সুরে বলেন, ‘পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি আমরা পঞ্চায়েত নির্বাচনের মামলা শুনব?’আইনজীবীদের মামলার যথেষ্ট প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, “কয়েকজন সিনিয়র আইনজীবী বাদে কেউই সঠিক প্রস্তুতি নিয়ে আসছেন না। আপনারা অন্তত কিছুটা তৈরি হয়ে তারপর আসুন।” প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোনও কোনও ক্ষেত্রে বলা হচ্ছে নির্বাচন বাতিল করুন অথবা নির্বাচন কমিশনারকে অপসারণ করার নির্দেশ দিন। এতেই বিরক্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম।প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়ের মামলাগুলোই আদালত শুনবে। আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত মামলা চলুক, আদালত চায় না।

এদিন ২৬ টি মামলার একসঙ্গে শুনানি ছিল এদিন। সেখানে দেখা যায়, কোনও আইনজীবী বলছেন, অপর পক্ষ মামলার কপি দেয়নি, কেউ আবার বলছেন তাঁদের মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। এছাড়া কিছু মামলায় এদিন রাজ্য সরকার, নির্বাচন কমিশন হলফনামা জমা দিয়েছেন। প্রধান বিচারপতি এদিন নির্দেশ দেন, হলফনামা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে হবে।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...