Tuesday, June 23, 2026

চাঁদেই বিক্রম-প্রজ্ঞানের মৃ.ত্যু? ফেরার সম্ভাবনা নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা!

Date:

Share post:

বুধবারই একেবারে সঠিক সময়ে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। ইতিহাস সৃষ্টি করেছে ভারত (India)। দেশের কাছে এ এক গৌরবের দিন। গোটা বিশ্বে ভারতই প্রথম দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুতে ইতিহাস সৃষ্টি করেছে। এবার পৃথিবীর সময়ের বিচারে চাঁদে ১৪ দিন কাজ করবে বিক্রম (Vikram) ও প্রজ্ঞান (Pragyan)। এই সময়ে চাঁদে সূর্যের আলো থাকবে। আর সেকারণেই রোভার আর বিক্রম তাদের সোলার প্যানেলে সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করবে।

কিন্তু এই ১৪ দিন পরে কী হবে? ইসরো (ISRO) জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে এখন দিন। সূর্যের আলো থেকে শক্তি নিয়ে কাজ শুরু করবে রোভার প্রজ্ঞান। আর যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই সচল থাকবে প্রজ্ঞান। অন্যদিকে, চাঁদের মাটি থেকে ঘুরে নমুনা সংগ্রহের পাশাপাশি তেজস্ক্রিয় মৌল ও জলের অস্তিত্ব খুঁজবে। কিন্তু সূর্যের আলো চলে গেলেই নিষ্ক্রিয় হয়ে যাবে রোভার। তখন কোনও কাজ করার ক্ষমতা থাকবে না।

তবে ইসরোর বিজ্ঞানীরা সাফ জানিয়েছেন, বিক্রম-প্রজ্ঞানের মৃত্যু হবে না। ১৪ দিন পর আবার যখন সূর্যের আলোর রশ্মি দক্ষিণ পিঠে আসবে তখন আবার জেগে উঠবে তারা। এখানেই ইসরোর বড় সাফল্য। এমনভাবেই বিক্রম আর প্রজ্ঞানের যন্ত্রপাতি তৈরি হয়েছে, এতটাই আধুনিক পদ্ধতিতে গড়েছেন বিজ্ঞানীরা যে ১৪ দিন নিষ্ক্রিয় থাকার পরেও নিজে থেকেই জেগে উঠবে তারা। তবে বিক্রম আর প্রজ্ঞান কি ফের পৃথিবীতে ফিরে আসবে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেই সম্ভাবনা কম। চাঁদ থেকে আর ফিরবে না বিক্রম ও প্রজ্ঞান। চাঁদের মাটিতেই থেকে যাবে তারা।

 

 

 

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...