Friday, June 19, 2026

বিতর্কের মাঝেই যাদবপুরের নয়া উপাচার্যকে নিয়ে জরুরি বৈঠকে রাজ্যপাল

Date:

Share post:

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পর ‘একতরফা’ সিদ্ধান্ত নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। তারপর ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজভবনে জরুরি বৈঠক ডাকলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। মিটিংয়ে তলব করা হয়েছে নতুন উপাচার্যকে। সূত্রের খবর, রাজভবনে পর্যালোচনা অর্থাৎ রিভিউ মিটিং হবে। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০মিনিটে বৈঠক শুরু হয়েছে।

আরও পড়ুনঃ র‌্যা.গিং বিতর্কের মধ্যেই যাদবপুর ক্যাম্পাসে সেনার পোশাকে একঝাঁক তরুণ-তরুণী! কী পরিচয় তাঁদের?
এর আগে রাজভবনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক ডেকেছিলেন আচার্য।কোর্ট মিটিং-এ বেশ কিছু সিদ্ধান্তও নেন রাজ্যপাল। তার মধ্যে উল্লেখযোগ্য, অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন। যা শুধু যাদবপুর নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এ ছাড়াও যাদবপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়েও বিশদে আলোচনা হয়। তার পরেই ‘এক তরফা’ সিদ্ধান্ত নিয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করে নতুন উপাচার্যও নিয়োগ করেন তিনি। বৃহস্পতিবার আবার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক তলব করলেন আচার্য সিভি আনন্দ বোস।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...