Sunday, April 5, 2026

কীভাবে পাওয়া যাবে ক্রিকেট বিশ্বকাপের টিকিট? জানাল বিসিসিআই

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্ট ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। স্বাভাবিকভাবেই টিকিট নিয়েও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ প্রচুর। কীভাবে টিকিট কাটবেন বা কোথা থেকে টিকিট কাটবেন সেই প্রশ্নই ঘুরতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। আর এই নিয়ে এবার বড় আপডেট দিল বিসিসিআই। বিশ্বকাপের টিকিট কবে থেকে পাওয়া যাবে তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার জানানো হল, কোন ওয়েবসাইট থেকে মেগা এই টুর্নামেন্টের টিকিট কেনা হবে। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন অ‍্যাপ ‘বুকমাইশো’ ওয়েবসাইট থেকে ভারত-সহ সব ম্যাচের টিকিট পাওয়া যাবে।

আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ-সহ বিশ্বকাপের মোট ৫৮টি ম্যাচ হবে। সব ম্যাচই দেখতে হবে টিকিট কেটে। তবে যাঁরা অনলাইনে টিকিট কাটবেন, তাদের আগে বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নিজেদের ‘রেজিস্টার’ করাতে হবে। এক্ষেত্রে আইসিসি আগেই জানিয়েছিল, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। তা না হলে মাঠে ঢোকা যাবে না। তবে এবার থাকছে বাড়িতে বসে টিকিট পাওয়ার সুযোগও। সেক্ষেত্রে বাড়তি খরচ করতে হবে ১৪০ টাকা। আইসিসি জানিয়েছে, কোনও ব্যক্তি অনলাইনে টিকিট কেনার পর বাড়িতে বসেই ছাপা টিকিট পেতে চাইলে অতিরিক্ত ১৪০ টাকা খরচ করতে হবে। ক্যুরিয়ারের মাধ্যমে সেই টিকিট বাড়িতে পৌঁছে যাবে। তবে শর্ত রয়েছে একটি। যে ম্যাচ দেখতে চাইছে সমর্থক তার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট কাটতে হবে।

এদিকে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি করা হবে ধাপে ধাপে। কিন্তু বাকি দেশগুলির সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে যাবেই আগেই। সূত্রের খবর, টিকিট বিক্রির ওয়েবসাইটের বিকল হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে ভারতের ম‍্যাচের টিকিট ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ভারতের ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হলে একই সময়ে প্রচুর সমর্থক ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটার চেষ্টা করতে পারেন। যার ফলে ওয়েবসাইট বিকল হয়ে যেতে পারে। সে কারণেই ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন বিশ্বকাপে টিকিট বিক্রি নিয়ে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩১ আগস্ট। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচের টিকিট পাওয়া যাবে ১ সেপ্টেম্বর থেকে। দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের ম্যাচের টিকিট পাওয়া যাবে ২ সেপ্টেম্বর থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যাবে ৩ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন:ভারতের জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল UWW, মোদি সরকারকে দায়ী করলেন মমতা

 

 

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...