Thursday, April 2, 2026

বৃষ্টিতে বাতিল তৃতীয় ম্যাচ! আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ সিরিজ জয় ভারতের, সিরিজ সেরা বুমরা

Date:

Share post:

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি বিঘ্নিত ছিল। ভারত ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি থাবা বসায়নি। যশপ্রীত বুমরার দল অনায়াসে ম্যাচ জিতে টি-২০ সিরিজ পকেটে পুরে নেয়। বুধবার তৃতীয় ম্যাচে এক বলও খেলা হল না। বৃষ্টির কারণে টসই হল না এদিন। ম্যাচ পণ্ড হওয়ায় আইরিশদের বিরুদ্ধে ২-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত। এই নিয়ে টানা দশবার তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতল ভারত।

সিরিজ আগেই জিতে যাওয়ায় শেষ ম্যাচে জিতেশ শর্মাদের দেখে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি বুমরাদের পরিকল্পনায় জল ঢেলে দেয়। ভারতীয় সময় রাত ৯.১৫ মিনিটে খেলা শুরু করা গেলেও পুরো ওভারের ম্যাচ হত। এরপর ম্যাচ শুরু হলে ওভার কমত। নাগাড়ে বৃষ্টির মধ্যেও ডাবলিনের মাঠে গ্যালারি ভরিয়েছিলেন দর্শকরা। তাঁদের নিরাশ হয়ে ফিরতে হল।

তবে সংক্ষিপ্ত সিরিজে ভারতের প্রাপ্তি বুমরা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভারতীয় স্পিডস্টার কতটা ম্যাচ ফিট তা দেখে নেওয়ার জন্যই তাঁকে আয়ারল্যান্ডে পাঠানো হয়েছিল। বুমরা ফিরছেন সিরিজ সেরা হয়ে। পল স্টারলিংদের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছেন বুমরা। এবার লক্ষ্য এশিয়া কাপ ও বিশ্বকাপ।

সিরিজ সেরা হয়েও বুমরা হতাশ বৃষ্টিতে শেষ ম্যাচ ধুয়ে যাওয়ায়। তিনি বলেছেন, ম্যাচ খেলার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা খুবই অস্বস্তির ব্যাপার। সকালে যেরকম আবহাওয়া দেখেছিলাম তাতে মনে হয়নি এমনটা হতে পারে। নিজের নেতৃত্ব নিয়ে বুমরা বলেন, অসাধারণ একটা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে সকলেই খুশি হয়। আমিও হয়েছি। ক্রিকেটার বা অধিনায়ক হিসেবে আমি দায়িত্ব নিতে পছন্দ করি। এই দল নিয়ে আমার কোনও অভিযোগ নেই। এতদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে কোনও চাপ অনুভব করেননি বলে দাবি করছেন বুমরা। বলেন, কোনও চাপ ছিল না। নেতৃত্বের চাপও নয়। বরং আমি সম্মানিত।

আরও পড়ুন- বাংলার ছেলের অবদান চন্দ্রজয়ে! জয়ন্তকে নিয়ে আবেগে ভাসছে উত্তরপাড়া

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...