Friday, April 3, 2026

যাদপুরকাণ্ডের প্রতিবাদে পথে নামলেন বারাসতের তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা

Date:

Share post:

যাদপুরকাণ্ডের প্রতিবাদে হাতে ব্যানার নিয়ে রাস্তায় নামলেন শিক্ষকরা। মফস্বল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা প্রথম বর্ষের ছাত্রকে কেন প্রাণ দিতে হল, কেন খালি হয়ে গেল মায়ের কোল এর প্রতিবাদে , প্রতিরোধে এবং মৃত ছাত্রের পরিবারের প্রতি সমবেদন জানিয়ে উত্তর চব্বিশ পরগনার বারাসতে ব্যানার হাতে মৌন মিছিল করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি,পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সদস্যরা।

আরও পড়ুনঃ জিয়াগঞ্জে শিক্ষক পরিবারকে খু.নের জের! দোষীকে চরম সাজা শোনাল আদালত
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা ডিপিএসসি চেয়্যারম্যান দেবব্রত সরকার, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রীতম হালদার, কার্যকরী সভাপতি বিজন সরকার, পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম, জেলার শিক্ষক নেতৃত্ব মানস পাল সহ জেলার অনান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।মৌন মিছিলের মাধ্যমে প্রথম বর্ষের পড়ুয়ার আত্মার শান্তি কামনায় এবং দোষীদের শাস্তির দাবী জানিয়ে ব্যানার হাতে রাস্তায় নামেন তাঁরা।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...