Saturday, March 14, 2026

চাঁদে পৌঁছে দোর খুলল বিক্রম,’ভূমিষ্ঠ’ হল রোভার প্রজ্ঞান

Date:

Share post:

১৯ মিনিটের আতঙ্ক কাটিয়ে চাঁদের মাটিতে নেমেছে বিক্রম।অভিযান সফলের পর এবার পরিকল্পনামাফিক বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। বিক্রমের অবতরণের পর এক্স হ্যাণ্ডেলে পাস্ট করে একথা জানায় ইসরো।চাঁদের মাটিতে ঘুরে ঘুরে কাজ করবে এই রোভারই। চাঁদের মাটিতে জলের সন্ধানও চালাবে এটি।

আরও পড়ুনঃ চাঁদের মাটি ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন জয়ন্ত-মানস-কৃষাণুরা,চাঁদের মাটি ছুঁতেই বঙ্গ সন্তানদের মুখে হাসি!
চাঁদের মাটিতে যখন বিক্রম নামে তখন সবে ভোর হয়েছে চাঁদে। ভোরের আলো ফোটার কিছু পরেই বিক্রমের দরজা খুলে গিয়েছে। বিক্রমের পেটের কাছের দরজাটি খুলে সেখান থেকে ঢালু পথ বেয়ে সামনের দিকে এগিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে প্রজ্ঞান। আগামী ১৪ দিন রোভারটি চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান।
প্রজ্ঞানের মোট ৬টি চাকা। তবে গতি খুবই কম প্রজ্ঞানের। চয় চাকার উপর ভর করে আস্তে আস্তে চাঁদের দক্ষিণ মেরু চষে বেরাবে প্রজ্ঞান।এর শক্তির উৎস সূর্য। সোলার পাওয়ারেই গুটি গুটি পায়ে হাঁটাচলা করবে প্রজ্ঞান।প্রজ্ঞানের সঙ্গে রয়েছে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদে সূর্য ডুবে গেলে প্রজ্ঞানেরও কাজ শেষ। মোট কথায় চাঁদের মাটিতে ‘গবেষণা’ করবে প্রজ্ঞান।
চাঁদে এক দিন সম্পূর্ণ হতে পৃথিবীর হিসাবে সময় লাগে প্রায় ২৮ দিন। অর্থাৎ, চাঁদের এক বেলা পৃথিবীর ১৪ দিনের সমান। এই ১৪ দিনই চাঁদে কাজ করতে পারবে প্রজ্ঞান। সেই অনুযায়ী সমস্ত পরিকল্পনা করেছে ইসরো।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...