Saturday, April 4, 2026

লাগাতার চাপে বাংলাকে ১৬০০ কোটি টাকা পাঠাল কেন্দ্র

Date:

Share post:

রাজ্যের লাগাতার চাপে অবশেষে পঞ্চায়েতের উন্নয়ন খাতে রাজ্য সরকারকে (State Government) টাকা পাঠাল মোদি সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের থেকে ১৬০০ কোটি টাকা পেয়েছে বাংলা। তবে, মোট টাকার ৬০ শতাংশ এক বছরের মধ্য়ে খরচ করতে পারলে, তারপরে বাকি বরাদ্দ মিলবে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বাংলার বকেয়া আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। GST বাবদ রাজ্য থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গেলেও, বাংলাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ময়দানে তৃণমূলকে হারাতে না পেরে বঙ্গ BJP নেতৃত্বই চিঠি লিখে প্রাপ্য টাকা আটকে দেওয়ার ষড়যন্ত্র করেন।

ফের এই নিয়ে দিল্লিতে আন্দোলনের পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসকদলের। ওই পরিস্থিতিতে পঞ্চায়েতের উন্নয়ন খাতে রাজ্যকে টাকা পাঠল কেন্দ্রীয় সরকার। ২২ অগাস্ট প্রথমে ৬৫১ কোটি টাকা পাঠায়, বৃহস্পতিবার ৯৯৬ কোটি টাকা এসেছে। সব মিলিয়ে ১৬০০ কোটি পেয়েছে রাজ্য। ৬০ শতাংশ উন্নয়নমূলক কাজে খরচ করলে তৃতীয় কিস্তির টাকাও একবছর পরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

 

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...