Saturday, April 4, 2026

উত্তরে বর্ষার দুরন্ত ব্যাটিং অব্যাহত, দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গত কয়েকদিনের ভ্যাপসা গরম কাটিয়ে বুধবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাতেই খানিকটা হলেও তাপমাত্রা অনেকটাই কমেছে। পরিবর্তন হয়েছে আবহাওয়ারও। বৃহস্পতিবারও রাজ্যজুড়ে ফের বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।পাশাপাশি উত্তরবঙ্গের তিনটি জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ চাঁদের মাটি ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন জয়ন্ত-মানস-কৃষাণুরা,চাঁদের মাটি ছুঁতেই বঙ্গ সন্তানদের মুখে হাসি!
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমে।
দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মুষলধারায় বৃষ্টি হবে। গত মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির জেরে নদীর জলেস্তর বৃদ্ধি পেয়েছে। আরও বৃষ্টি বাড়লে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।
আজ সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ। তাপমাত্রা কমায় বেশ মনোরম আবহাওয়া রয়েছে। বুধবারের পর ফের বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...