Wednesday, June 24, 2026

বিশ্বকাপে স্বপ্নভঙ্গ, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার্স প্রজ্ঞানন্দ, চ‍্যাম্পিয়ন কার্লসেন

Date:

Share post:

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ পর্যন্ত লড়েও সেরার সেরা শিরোপা পাওয়া হল না ভারতের আর প্রজ্ঞানন্দের। এদিন ফাইনালে হেরে গেলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন। দাবা বিশ্বকাপের ফাইনালে প্রথম দুই ম্যাচে ফলাফল ১-১ থাকার পর আজ টাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। টাইব্রেকারে প্রথম ম্যাচে জয় এবং দ্বিতীয় ম্যাচে ড্রয়ের পরই চ্যাম্পিয়ন হয়ে যান কার্লসেন। অভিজ্ঞ কার্লসেন জিতে নেয় সেরার শিরোপা। তবে ভারতের তরুণ প্রজ্ঞার লড়াই অবশ্যই প্রশংসাজনক। কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।

ফাইনালে দুরন্ত লড়াই করেন প্রজ্ঞানন্দ। রক্ষণ ও আক্রমণের মিশেলে আটকে রেখেছিলেন কার্লসেনকে। অতীতেও প্রজ্ঞানন্দ হারিয়েছিলেন তাঁকে। কিন্তু এদিন হলোনা। অভিজ্ঞতা কার্লসেনকে শেষ ল্যাপে এসে জিতিয়ে দেয়।

প্রজ্ঞানন্দের এই পারফরম্যান্সের পর আন্তর্জাতিক চেস ফেডারেশনের তরফে বিবৃতিতে বলা হয়, ১৮ বছরের ভারতীয় বিস্ময়বালককে অভিনন্দন। দুর্দান্ত এক টুর্নামেন্ট উপহার দিয়েছে। ফাইনালে ওঠার পথে প্রজ্ঞা হারিয়েছেন বিশ্বের দুই নম্বর হিকারু নাকামুরাকে। বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকেও হারান প্রজ্ঞানন্দ।

আরও পড়ুন:এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় নজির গড়লেন বিরাট, সোশ্যাল মিডিয়ায় দিলেন আপডেট

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...