Sunday, June 21, 2026

যাদবপুরের ছায়া দুর্গাপুরে! কলেজের হস্টেলে ম.র্মান্তিক পরিণতি পড়ুয়ার

Date:

Share post:

যাদবপুরকাণ্ড (Jadavpur University) নিয়ে তোলপাড় রাজ্য। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুর্গাপুরের (Durgapur) বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BC Roy Engineering College)  হস্টেল (Hostel) থেকে উদ্ধার হল তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ। এদিন সকালেই এসএসকেএম (SSKM) হাসপাতালের লিটন হস্টেল থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর তার কিছুক্ষণ কাটতে না কাটতেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস থেকে মিলল এক ছাত্রের ঝুলন্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিউ টাউনশিপ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্র বিহারের ভাগলপুরের বাসিন্দা। দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স এবং ডিজাইনের তৃতীয় বর্ষের ছাত্র সে। এদিন বয়েজ হস্টেলের চার তলার একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হস্টেলের অন্য পড়ুয়ারা জানিয়েছেন, গত ২২ অগাস্ট অর্থাৎ, মঙ্গলবার তাঁকে শেষ বার কলেজ চত্বরে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি। এদিকে হস্টেল আবাসিকদের থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, বিগত কয়েক দিন ধরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন ওই পড়ুয়া। তারপর আচমকাই এমন ঘটনা ঘটে।

তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ডিন জানান, তৃতীয় বর্ষের এই ছাত্র কলেজ হস্টেলেই থাকতেন। হস্টেলেই তাঁর হাতে গোনা কয়েকজন বন্ধু ছিল। বাইরে খুব একটা মেলামেশা করতেন না। তবে পরিবারের লোকদের সঙ্গে কথা বলে পুলিশের কাছে দায়ের হয় অভিযোগ। তিনি আরও জানান, হস্টেলের চারতলায় এখন সংস্কারের কাজ চলছে। এদিন ইলেকট্রিক মিস্ত্রি উপরে উঠে পচা গন্ধ পান। তারপরেই ওই ছাত্রের ঝুলন্ত দেহ নজরে আসে।

 

 

 

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...