Monday, June 22, 2026

পড়ুয়া মৃ.ত্যুর প্র.তিবাদে আগামিকাল ১২ ঘণ্টা দার্জিলিং ব.নধের ডাক মোর্চার

Date:

Share post:

পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে আগামী শনিবার ১২ ঘণ্টা বনধের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা। হবে স্মরণসভাও। শুক্রবার এই কথা জানান মোর্চা নেতা দীপেন গুরুং। গত সোমবার মাটিগাড়া থানা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে স্কুলের পোশাক পরিহিত এক নাবালিকার দেহ উদ্ধার হয়। তার প্রতিবাদেই বনধের সিদ্ধান্ত।

প্রসঙ্গত, গত সোমবার পাহাড়ের মাটিগাড়া থানা এলাকায় পরিত্যক্ত জঙ্গলের একটি ঘর থেকে উদ্ধার হয় এক ছাত্রীর দেহ। এলাকার লোকজনই দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তদন্তে নেমে সোমবারই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে তদন্তকারীদের জানতে পারেন যে স্কুল ছুটির পর ওই ছাত্রীকে ওই যুবক তাঁর সাইকেলে বসিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপরই দফায় দফায় শুরু হয় জেরা। আর তাতেই উঠে আসে নাবালিকার উপর ধর্ষণের চেষ্টার অভিযোগ। তদন্তে আরও উঠে আসে, ঘটনার সময় ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন।

আরও পড়ুন- ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...