Tuesday, June 16, 2026

ফের নার্সিং পড়ুয়ার ম.র্মান্তিক পরিণতি! শো.কের ছায়া রায়গঞ্জে

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University), এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital), দুর্গাপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (Durgapur Engineering College) পর এবার রায়গঞ্জ (Raigaunge)। ফের পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। তবে এক্ষেত্রে হস্টেলে নয়, নিজের ঘর থেকে উদ্ধার হল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১৪ নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবামহেশো এলাকার বাসিন্দা তিনি। বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং বিভাগের ছাত্রী ছিলেন তিনি। শুক্রবার সকালে ওই ছাত্রীর শোওয়ার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঠিক কী কারণে আত্মঘাতী হলেন ওই ছাত্রী তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ওই ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, মানসিক অশান্তির জন্য মাসখানেক আগেই বেঙ্গালুরু থেকে রায়গঞ্জের বাড়িতে ফিরেছিলেন ওই নার্সিং পড়ুয়া। আগামী ৫ সেপ্টেম্বর ফের বেঙ্গালুরুর কলেজে ফিরে যাওয়ার কথা ছিল ওই পড়ুয়ার। তার জন্য ট্রেনের টিকিটও অগ্রিম কাটা হয়েছিল। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাড়িতেই ছিলেন সায়নী। শুক্রবার সকালে পরিবারের এক সদস্যের নজরে আসে বিষয়টি। ছেঁড়া কাপড়ে ফাঁস লাগানো অবস্থায় ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

তবে মাত্র ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই দুই নার্সিং পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হওয়ায় শোকের ছায়া রায়গঞ্জ শহরে। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে লিটন নার্সিং হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনিও রায়গঞ্জের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

 

 

 

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...