Saturday, February 28, 2026

গোয়েন্দাগিরি ছেড়ে এবার ‘পুলিশ’ সাজছেন দেব!

Date:

Share post:

সামনেই পুজো, ফ্যানেদের জন্য পুজোর উপহার গিফট প্যাকে মুড়ে ফেলেছেন দেব (Dev)। সঠিক দিনে তা চলে আসবে দর্শকের কাছে। কিন্তু দেব মানেই বড়দিন (Christmas)। আর ক্রিসমাসের বড় উপহার দিতে এবার পুলিশের পোশাক গায়ে চড়ালেন অভিনেতা। টলিপাড়ার নয়া ব্যোমকেশ শুরু করলেন ‘ প্রধান’ (Pradhan)সিনেমার শুটিং। এই ছবিতে ফিরছে ‘টনিক’ জুটি। একসময় বাণিজ্যিক ছবিতে ঝড় তোলা ‘খোকাবাবু’ যেভাবে নিজেকে ভেঙে গড়েছেন তাতে এই নতুন চরিত্রে তিনি যে ম্যাজিক দেখাবেন তা নিয়ে আশাবাদী দেবের ফ্যানেরা।

“শেখার কোনও শেষ নেই,তাই আমি শিখতে চাই”- বিভিন্ন সাক্ষাৎকারে এই কথাই বেশি করে বলেছেন সাংসদ অভিনেতা। রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছবির সংখ্যা কমিয়েছেন, পাশাপাশি নিজের অভিনয়ে বদল এনেছেন। দিন দিন নিজেকে যেভাবে ভেঙে গড়েছেন দেব, তাতে একটা বিষয় প্রমাণিত, পালাবদলের চ্যালেঞ্জটা তিনি বেশ দৃঢ়তার সঙ্গেই গ্রহণ করেছেন। পারিবারিক গল্পে মন দিয়ে ‘টনিক’ বা ‘প্রজাপতি’ করলেও প্রেমের মিষ্টি ‘কিশমিস’ তাঁর পছন্দের তালিকা থেকে বাদ পড়েনি। ‘ব্যোমকেশ’ থেকে ‘বাঘাযতীন’ হয়ে এবার নয়া ইনিংস শুরু। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই খবর সকলের জন্য শেয়ার করলেন অভিনেতা। পরাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন। এই ছবিতে তাঁকে পুলিশ অফিসারের ভূমিকাতে দেখা যাবে। লুক প্রকাশ্যে না আনলেও পোশাক সামনে এসেছে। য়েখানে বুকে নেমপ্লেটে লেখা দীপক প্রধান। ঘটনাচক্রে দেবের আসল নাম দীপক অধিকারী। চলতি বছর ২৫ ডিসেম্বর মানে তারকার জন্মদিনেই মুক্তি পাবে এই ছবি।

 

spot_img

Related articles

কলকাতায় এসে ‘গোঁড়া-একগুঁয়ে’ কমিউনিস্টদের ধুয়ে দিলেন পীযূষ মিশ্র

কমিউনিস্টদের (Communist) সমস্যা তারা নিজেদের বাদ দিয়ে বাকি পৃথিবীর ভুল ধরে। কলকাতায় এসে বামেদের (Left) ধুয়ে দিলেন অভিনেতা-কবি-গীতিকার...

নারী নিরাপত্তায় কলকাতায় চালু ‘পিঙ্ক বুথ’, ‘শাইনিং’ মোবাইলের ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর

কলকাতা দেশের মধ্যে নিরাপদতম শহর। কিন্তু তারপরেও মহিলা সুরক্ষা ও নিরাপত্তায় বিন্দুমাত্র খামতি রাখতে চায় না রাজ্য সরকার...

বায়ুসেনার বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে ৯ চিতার আগমন কুনোয়

আবারও সুখবর মধ্যপ্রদেশের কুনোয়। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে ভারতে এল ৯ চিতা(Cheetahs)। ভারতীয় বায়ু সেনার একটি বিমানে করে...

ভারতসেরা ভূ-স্বর্গ, রঞ্জিতে ইতিহাস আকিবদের, দলকে শুভেচ্ছা ওমরের

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ইতিহাস সৃষ্টি করল জম্মু-কাশ্মীর(Jammu And Kashmir )। প্রথমবার খেতাব জিতল উপত্যকার দল। কর্নাটকের মতো...