Friday, March 20, 2026

কলকাতায় ট্রাফিক সার্জেন্টের ম.র্মান্তিক পরিণতি! প্রকৃত কারণ খুঁজছে পুলিশ

Date:

Share post:

শহর কলকাতায় (Kolkata) ট্রাফিক সার্জেন্টের (Traffic Sargent) রহস্যজনক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আবাসন (Police Quarter) থেকে ওই ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে খবর। কাশীপুরের কাছে সেকেন্ড ব্যাটেলিয়নের (Second Battalion) আবাসনের ঘরে ওই সার্জেন্টের দেহ মিলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সৌরভ দত্ত। ইস্ট ট্রাফিক গার্ডে (East Traffic Guard) কর্মরত ছিলেন তিনি।

তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন সৌরভ। তবে আচমকা এমন দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ওই সার্জেন্টের দেহ আর জি কর হাসপাতালে (R G Kar) ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। আর সেই রিপোর্ট হাতে এলেই সবকিছু পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) অবসাদগ্রস্ত হয়ে বেশ কিছু পোস্ট করেছিলেন ওই সার্জেন্ট। লিখেছিলেন, হাসতে ভুলে গেছি। সৌরভের স্ত্রী এবং সন্তান বর্তমান। কিন্তু আচমকা কেন এমন পথ বেছে নিলেন ওই সার্জেন্ট তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...

কলকাতায় এসেই বাঙালি বাবু রাচিন, ফোন করলেন বেলা বোসকে!

কলকাতায় আইপিএল(IPL) খেলতে এসেই বেলা বোসের খোঁজে রাচিন রবীন্দ্র((Rachin Ravindra)! বৃহস্পতিবার রাতেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কিউয়ি তারকা।...

ভোট বঙ্গে জোর প্রচার, কমিশনের স্ক্যানারে সোশ্যাল মিডিয়ায়ও

বেজে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। শাসক-বিরোধী সব দলই শুরু করেছে জোর কদমে প্রচার। তবে রাস্তায় বা বাড়ি-বাড়ি...