Saturday, April 4, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক প্রায় ২কোটি, বিধানসভায় প্রকল্পে খরচের খতিয়ান দিলেন মন্ত্রী

Date:

Share post:

বাংলায় একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের সময় যখন নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা নখ-দাঁত বের করে দিল্লি টু কলকাতা ডেইলি পাসেঞ্জারি করে মিথ্যা-কুৎসা-অপপ্রচার করছিলেন, ঠিক তখনই ভোট প্রচারে রাজ্যের মহিলাদের সাবলম্বী ও সম্মান জানাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেমন কথা তেমন কাজ। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কয়েক মাসের মধ্যেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকেই এই প্রকল্পের অধীনে মাসিক ৫০০ ও ১০০০ টাকা পাচ্ছেন র‌াজ্যের মহিলারা।

সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সংখ্যাটা হল ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে বিপুল টাকাও খরচ হয়েছে রাজ্য সরকারের। বিধানসভায় এই সংক্রান্ত তথ্য দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এখনও পর্যন্ত সরকারের কোষাগার থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ায় খরচ হয়েছে প্রায় ২২ হাজার ৪৯ কোটি টাকা। এছাড়াও সরকারের আরএক প্রকল্প রূপশ্রীতে খরচ হয়েছে ৪ হাজার ১২৬ কোটি টাকা। যা ২০১৮ সাল থেকে চলছে। পয়লা সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। এবারও সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে পারবেন মহিলারা। ফলে এই প্রকল্পের উপভোক্তা আরও বাড়বে।

আরও পড়ুন- মুক্তি পেয়ে ওকালতি পেশায় বিলকিসের ধর্ষক! লাইসেন্স কে দিল? বিস্মিত শীর্ষ আদালত

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...