Wednesday, April 8, 2026

লাগাতার বৃষ্টি! দার্জিলিঙে বাড়ি ধসে ম.র্মান্তিক পরিণতি ব্যক্তির

Date:

Share post:

টানা ভারী বৃষ্টি (Heavy Rain) জের। আর তাতেই ভয়াবহ অবস্থা দার্জিলিঙে (Darjeeling)। শৈলশহরে ধসের (Landslide) জেরে একটি বাড়ি ভেঙে পড়েছে বলে খবর। আর সেই বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Management Team)। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বাবুলাম রায় (৫৯)।

দার্জিলিংয়ের তাকভর সংলগ্ন পাতাবং এলাকার রঙ্গিত গ্রাম পঞ্চায়েতের বিজনবাড়ি ব্লকে টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার মাঝরাতে হঠাৎ নামে ধস। এর জেরেই ভেঙে পড়ে আস্ত একটি বাড়ি। দুর্ঘটনার জেরে ওই বাড়ির বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়। ভাঙা বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়েই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে অনিত থাপার নির্দেশে ঘটনাস্থলে আসেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতারা। অন্যদিকে, শুক্রবার পুলবাজার থানার পুরদুং এলাকায় ধস নেমে লোধামা যাওয়ার রাস্তা বিপর্যস্ত হয়ে পড়েছে। যার জেরে লোধামার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধস নেমেছে ৫৫ নম্বর জাতীয় সড়কেও। তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ধসের কারণে জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ায় গাড়িগুলিকে অন্য পথে ঘোরানো হয়েছে।

শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

 

 

 

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...