Tuesday, June 9, 2026

চন্দ্রযান-ল্যান্ডারের প্রথম তোলা ভিডিয়ো প্রকাশ করল ইসরো!

Date:

Share post:

চন্দ্রযান-৩ চাঁদে সফল অবতরণের পর এই প্রথম রোভার প্রজ্ঞানের চাঁদের মাটিতে ‘ভূমিষ্ঠ’ হওয়ার ভিডিয়ো প্রকাশ করল ইসরো। ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানের ভিডিয়ো ও ছবি ইসরোর কাছে পৌঁছতেই তারা এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো শেয়ার করেছে।

আরও পড়ুনঃচন্দ্রযান, বিক্রম ও দূরদর্শী রবীন্দ্রনাথের সুপারিশ

ইসরো এক্স হ্যান্ডলে লিখেছে, “চন্দ্রপৃষ্ঠে রোভার প্রজ্ঞানের অবতরণ। ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে চাঁদের মাটি ছুঁল সে। সেই ভিডিয়ো তুলল ল্যান্ডার বিক্রম।” গত ২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। আর সেই সফল অবতরণের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে এক অনন্য নজির গড়েছে ভারত।

চন্দ্রযান-৩ অবতরণ করার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল গোটা বিশ্ব। চাঁদে মাটি ছুঁতেই তার ছবি পাঠিয়েছিল বিক্রম। কিন্তু বিক্রমের পেট থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসছে এমন ছবি বা দৃশ্য নিয়ে দেশবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। আজ তা পূর্ণ করে চাঁদের মাটিতে সফল ভাবে রোভারের অবতরণের ভিডিয়ো পাঠাল প্রজ্ঞান।

 

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...