Saturday, April 4, 2026

মণিপুর হিং.সায় CBI তদন্তের সব মামলার শুনানি অসম আদালতে, নির্দেশ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

মণিপুর(Manipur) হিংসার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে থাকা এই সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে অসমের(Assam) গুয়াহাটি আদালতে। শুক্রবার এমনটাই জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। এইসব মামলার বিচারের দায়িত্ব গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, মণিপুর হিংসা মামলায় ধৃতদের রিমান্ডে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতে হবে। তবে শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল শুনানিও চলতে পারে, তার জন্য প্রয়োজনীয় ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে মণিপুর সরকারকে।

প্রসঙ্গত, মণিপুরের কংপোকপিতে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগ নিয়ে গত ২০ জুলাই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল সুপ্রিম কোর্ট। মণিপুরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ১১টি মামলার তদন্ত করছে সিবিআই।তদন্তের জন্য চলতি মাসেই ২৯ জন মহিলা আধিকারিক-সহ মোট ৫৩ জন অফিসারকে নিয়ে ‘টিম’গড়েছে সিবিআই। এছাড়াও গত ৮ অগস্ট মণিপুর হিংসার তদন্ত এবং হিংসার ফলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের উপর নজরদারির জন্য হাই কোর্টের তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গড়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...