Friday, April 3, 2026

স্ব-স্থানে তারা মা! মধ্যরাতে দেবী মূর্তির প্রত্যাবর্তন, গর্ভগৃহে বসছে এসি

Date:

Share post:

তারাপীঠ মন্দিরের (Tarapith Temple) মূল গর্ভগৃহে সংস্কারের কাজ চলায় বিগ্রহকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছিল। এবার মূল মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হল মা তারার মূর্তি। আজ সকাল থেকে গর্ভগৃহে মায়ের (Tara Maa)পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্দির কমিটির তরফে জানানো হয়েছিল, দীর্ঘদিন ধরে তারাপীঠ মন্দিরের সংস্কারের কাজ হয়নি। সেই কাজের জন্য মা তারার মূর্তিটি পার্শ্ববর্তী শিব মন্দিরে সরানো হয়। দেবীকে পাশের ভৈরব মন্দিরে স্থানান্তরিত করে সেখানে চলে পূজার্চনা। এদিকে, গর্ভগৃহের বেদিতে নিত্যপুজোও চলছিল। গতকাল মাঝরাতেই মায়ের বিগ্রহ ফের মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়েছে।

মহাপীঠ তারাপীঠ নিয়ে ভক্তদের মনে যুগ যুগ ধরে বিশ্বাস আর ভক্তির মেলবন্ধন রয়েছে। মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তারা মা নাকি ফেরাবেন না এই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। গর্ভগৃহ ও বেদি সংস্কারের পাশাপাশি মন্দিরে রঙও করা হয়। তবে সংস্কারের পর এবার নতুন নিয়ম জারি করা হল মন্দির কর্তৃপক্ষের তরফে। এবার থেকে আলতা, নারকেল ইত্যাদি নিয়ে আর গর্ভগৃহে নিয়ে পুজো দেওয়া যাবে না। সেবাইত কমিটির তরফে বলা হয়েছে নারকেল ফাটানোর জেরে মেঝে ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব এখন থেকে নিষিদ্ধ। সিঁদুর নিয়ে গেলেও তা খোলা যাবে না। এসবের জেরে দেবীর বেশভূষার সৌন্দর্য নষ্ট হয়। তবে গর্ভগৃহ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় ভক্তরা এবার থেকে আরামে পুজো দিতে পারবেন। এসি বসানোর জন্য পাইপলাইন তৈরি হলেও এখনই এসি বসছে না। ১৩ সেপ্টেম্বর, কৌশিকী অমাবস্যার আগে সেই কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে মন্দিরের সেবাইত কমিটি।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...