Saturday, June 20, 2026

সোনার দোকানে ডাকাতির চেষ্টা, গু.লিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী

Date:

Share post:

পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ হলেন সোনার দোকানের মালিক। তাঁর বুকে গুলি লেগেছে বলে খবর। তাঁকে উদ্ধার করে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শক্তিগড়ের জোতরামের কাছে।

আরও পড়ুনঃ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ,ইডি-সিবিআইকে তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়

স্থানীয় সূত্রে খবর, জখম হওয়া সোনার দোকানের মালিকের নাম সদীপ দাস। শুক্রবার বেলা ১১টা নাগাদ এক দুষ্কৃতী রিভলভার দেখিয়ে সোনার দোকান লুট করার চেষ্টা করেন। সদীপ তাঁকে বাধা দিলে গুলি চালায় সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইকে চেপে কালো প্যান্ট ও সাদা জামা পরা দু’জন যুবক এসেছিলেন সোনার দোকানে।তাঁদের চোখে কালো চশমা ছিল। একজন বাইরেই দাঁড়িয়ে ছিলেন। অন্যজন ক্রেতা সেজে দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে সোনা, গয়না লুট করার চেষ্টা করেন। দোকান মালিক বাধা দিতে জাপটে ধরেন ওই দুষ্কৃতীকে। সেই সময়েই ওই ব্যক্তি গুলি চালিয়ে দেন। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে দোকানের সামনে গেলে তাঁদের দিকে রিভালবার দেখিয়ে দু’জন এলাকা থেকে চম্পট দেন। খবর পেতেই শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...