Wednesday, June 24, 2026

শুভেন্দুর ঘৃ.ণাভাষণ! রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের APDR-এর

Date:

Share post:

ঘৃণাভাষণ রোধে যেদিন সুপ্রিম কোর্টে নোডাল অফিসার নিয়োগের হালহাকিকৎ কেন্দ্রের কাছে জানতে চাইল, সেই দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) এনকাউন্টার হুমকি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানাল মানবাধিকার সংগঠন APDR। ইমেলে এপিডিআর-এর তরফে অভিযোগ করা হয়েছে, শুভেন্দু অধিকারী ঘৃণাভাষণ দিয়েছেন।

এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর ইমেলে লেখেন, ‘‘শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্যের একটি সামাজিক অভিঘাত আছে। ফলে সমাজে এই ধরনেরর মন্তব্যের খুবই খারাপ প্রভাব পড়বে।’’ রঞ্জিতের কথায়, ‘‘গত ২৪ অগাস্ট শুভেন্দু অধিকারী বলেন, অভিযুক্ত ধর্ষণকারীদের এনকাউন্টার করে মেরে ফেলা উচিত। তার এই বক্তব্যে বিচার ব্যবস্থাকে অস্বীকার করা হয়েছে। শুধু বিচারাধীন বন্দিদেরই নয়, রাজ্যের সমস্ত মানুষের জীবনের অধিকার, বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার হুমকি রয়েছে। পুলিশকে ও সাধারণ মানুষকে আইন হাতে নিয়ে খুন করতে প্ররোচনা দিয়েছে। এ সবই মানবাধিকার লঙ্ঘন।’’ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে রাজ্যবাসীর মানবাধিকার রক্ষায় আপনি উপযুক্ত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।

মাটিগাড়া এবং তুফানগঞ্জে দু নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনা বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মতো বাংলাতেও ধর্ষকদের এনকাউন্টার করার পক্ষে সওয়াল করেন BJP বিধায়ক। বলেন, ‘‘এ রাজ্যে যোগী আদিত্যনাথের মতো এক জন কড়া প্রশাসক দরকার। এই ধরনের অপরাধ যারা করছে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। প্রয়োজনে এদের এনকাউন্টার করে দেওয়া উচিত।’’ তাঁর এই মন্তব্য নিয়ে বাংলা জুড়ে তীব্র সমালোচনা হয়। এবার শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কাছে চিঠি পাঠাল এপিডিআর।

 

 

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...