Tuesday, June 23, 2026

টেলি অ্যাকাডেমির মঞ্চে পুরস্কৃত গীতিকার-সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়! নাম ঘোষণার পরেই…

Date:

Share post:

বিনোদন জগতের (Entertainment Industry) তারকাদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বেশ ভালই সখ্যতা আছে। সিনে এবং টেলি দুনিয়ার কলাকুশলীদের সব ধরনের সুযোগ সুবিধার দিকে দৃষ্টি তাঁর। বৃহস্পতিবার এক মেগা অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। যেখানে টেলিভিশন দুনিয়ার তারকাদের সম্মানিত করা হয়। আর সেখানেই পুরস্কৃত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাঁর নাম ঘোষনা হতেই মঞ্চ থেকে নেমে যান তিনি।

বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন গুণী শিল্পী। কবিতা লেখা, আঁকা, গান লেখা, সবেতেই পারদর্শী। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর লেখা গান সমাদৃত হয়। কিন্তু মেগা সিরিয়ালের টাইটেল ট্র্যাক লেখা এবং সুর দেওয়ার কাজটাও যে তিনি নিঃশব্দে করে ফেলেছেন, সেটা কে আর জানতো!বরাবরই সিরিয়াল দেখতে পছন্দ করেন মুখ্যমন্ত্রী। স্টার জলসা থেকে জি বাংলার প্রতিটি ধারাবাহিকের নাম একেবারে মুখ্যমন্ত্রীর ঠোঁটের ডগায় । বক্তব্যের মাঝেই তুলে ধরলেন পছন্দের সিরিয়ালের তালিকাও। বাংলার অন্যতম জনপ্রিয় দুই ধারাবাহিক ‘দেশের মাটি’ ও ‘গুড্ডি’ সিরিয়ালের টাইটেল সংয়ের কথা ও সুর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Awards 2023) অনুষ্ঠানের সোনালি সন্ধ্যায় ‘অনন্য টেলি সম্মানে’ ভূষিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণার পর বেশ অস্বস্তিতে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মঞ্চ থেকে পুরস্কার না নিয়েই নেমে পড়েন আর এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি হতেই মুহূর্তে ভাইরাল।

আরও পড়ুন- ২৮ শে সমাবেশের আগে ছাত্র সমাজকে ‘দায়িত্ব-কর্তব্য’ পাঠ দিলেন কুণাল-তাপস

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...