Friday, April 24, 2026

যোগীর স্কুলে ‘বিভাজনের বিষ’: শিক্ষকের নির্দেশে মুসলিম ছাত্রকে মার গোটা ক্লাসের

Date:

Share post:

ধর্মের নামে বিভাজন যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh) নতুন কিছু নয়, বিজেপির ইন্ধনে সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের দাপট ব্যাপকভাবে বেড়েছে এখানে। এবার সেই বিভাজনের বিষ আছড়ে পড়ল যোগী রাজ্যের স্কুলে(School)। ক্লাসের মধ্যেই শিক্ষকের(Teacher) নির্দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের এক পড়ুয়াকে মারল গোটা ক্লাস। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল(TMC), কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি।

উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার একটি স্কুলের এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে একটি প্রাইভেট স্কুলের শিক্ষকা ক্লাসের অন্যান্য পড়ুয়াদের নির্দেশ দিচ্ছেন এক মুসলিম পড়ুয়াকে চড় মারার জন্য। শিক্ষকের কথামতো ছাত্ররা ওই পড়ুয়াকে থাপ্পড় মারছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসের অন্য পড়ুয়ারা এক সহপাঠী পড়ুয়াকে চড় মারছেন। পালা করেই দাঁড়িয়ে থাকা পড়ুয়াকে চড় মারছে সবাই। এখানেই ক্ষান্ত নন শিক্ষিকা, বাকি পড়ুয়াদেরও জিজ্ঞাসা করছেন কেন তারা চড় মারছে না। অভিযুক্ত শিক্ষিকার নাম নাম তৃপ্তি ত্যাগী। ভিডিও ঘিরে বিতর্ক চরম আকার নিতেই জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো জানান, তিনি নিজে বিষয়টিকে খতিয়ে দেখছেন।

তবে স্কুলের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের এমন ভয়াবহ ছবি প্রকাশ্যে আসার পর সরব হয়েছে বিরোধীরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখেছে, “মুজাফফরনগরের খব্বাপুরের নেহা পাবলিক স্কুল থেকে একটি দুঃখজনক ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন শিক্ষক ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এক পড়ুয়াকে সহপাঠীদের দিয়ে মারা হচ্ছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ধর্মীয় বিভাজনের বিষ ঢোকানো হচ্ছে। বিজেপির এই বিভাজনের বিষাক্ত রাজনীতি ভারতকে জ্বালিয়ে দিচ্ছে।” পাশাপাশি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ঘটনা প্রসঙ্গে এক্স-এ লেখেন, “নিষ্পাপ শিশুদের মনে বিভাজনের বিষ ঢোকানো, স্কুলের মতো প্রবিত্র জায়গায় একজন শিক্ষকের ঘৃণার বাজার খোলা দেশের জন্য এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এটা বিজের ছড়ানো সেই কেরোসিন যা দেশের কোনায় কোনায় আগুন জ্বালাচ্ছে। শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের হিংসা নয় ভালোবাসার পাঠ দেওয়া উচিৎ।”

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...