Monday, June 22, 2026

মাটিগাড়ায় ছাত্রী মৃ.ত্যুর আঁচে সকাল থেকে স্তব্ধ পাহাড়!

Date:

Share post:

শনিবার ২৪ ঘণ্টা বনধ পাহাড়ে।মাটিগাড়ায় ছাত্রী মৃত্যুর আঁচে গুরুংয়ের ডাকে সকাল থেকেই থমথমে দার্জিলিং (Darjeeling)। এমনিতেই উত্তরে প্রবল বৃষ্টি, তার সঙ্গে বনধ থাকায় বিপাকে পর্যটকরা। দোকানপাট বন্ধ, বন্ধ স্কুলও। বিমল গুরুঙের (Bimal Gurung) গোর্খা জনমুক্তি মোর্চা বনধের ডাক সমর্থন করেছে গোর্খা সেবা সেনা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি (Hamro Party)এবং বিজেপি (BJP)।

ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা।একে প্রবল বৃষ্টি, তাতে বনধ আরও জোরাল। মাটিগাড়ায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা, তাতে বাধা দেওয়ায় খুনের অভিযোগের ঘটনায় এখন তপ্ত উত্তরবঙ্গ। অভিযোগ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল থেকে কোনও গাড়ি চলছে না, তাই পর্যটকরা কিছুটা হলেও সমস্যায় পড়েছেন। একনাগারে বৃষ্টিতে এমনিতেই দোকান বাজার বন্ধ। তার সঙ্গে আজকের এই বনধের কারণে কার্যত হোটেল বন্দি হয়ে থাকতে হচ্ছে পর্যটকদের। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। আগামিকাল অর্থাৎ রবিবার সকাল ছটা পর্যন্ত এই বনধ চলবে।

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...