Friday, June 26, 2026

বিজেপির নেতাদের সঙ্গে নিয়ে মাটিগাড়ায় মৃ.তা ছাত্রীর বাড়িতে রাজ্যপাল!

Date:

Share post:

বাংলায় সমান্তরাল শাসন চালানোর প্রচেষ্টা। যে কোনও ঘটনা ঘটলেই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিলিগুড়ির মাটিগাড়া (Matigara) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যপাল। পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও মন্তব্য করেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সঙ্গে ছিলেন বিজেপির (BJP) সাংসদ-বিধায়ক-নেতা। একইদিনে নির্যাতিতার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।

শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় স্কুলড্রেস (School Dress) পরা ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান, ঝোপ-জঙ্গলে ভরা জায়গায় ওই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত। বাধা দিলে ইট দিয়ে নাবালিকার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত মহম্মদ আব্বাস। ৬ ঘণ্টার মধ্যেই ধরা পরে যায় সে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার। এদিন মাটিগাড়ায় যান সি ভি আনন্দ বোস। মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, তদন্ত চলছে। অভিযুক্ত শাস্তি পাবেই। এরপরেই রাজ্যকেও নিশানা করেন আনন্দ বোস।

এদিনই মৃতার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Ray) ও উপদেষ্টা অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)। অনন্যা চক্রবর্তী জানান, মৃতার পরিবার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

কিন্তু যেখানে রাজ্য প্রশাসন তৎপর। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ধরা পড়েছে। নাবালিকার পরিবারের পাশে আছে রাজ্য সরকার। সেখানে রাজ্যপাল ঘটনাস্থলে গিয়ে কেন জনঘোলা করছেন! আর সঙ্গে বিজেপি নেতা-সাংসদ-বিধায়কদের নিয়ে নির্যাতিতার সঙ্গে নিয়ে যান আনন্দ বোস। শাসকদলের নেতারা বারবারই তাঁকে বিজেপি নেতা বলে কটাক্ষ করেন। এই দিনের ঘটনা তাঁদের সেই অভিযোগকেই সমর্থন করে।

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...