Thursday, June 25, 2026

মুম্বইয়ের হোটেলে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! ম.র্মান্তিক পরিণতি ৩ জনের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

মুম্বইয়ের (Mumbai) একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। রবিবার দুপুর ১টা নাগাদ সান্তাক্রুজ এলাকার ওই হোটেলে আগুন লাগে। হোটেলের তৃতীয় তলায় এদিন আচমকাই আগুন লেগে যায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আর সেখান থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। তবে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করলেও এড়ানো যায়নি প্রাণহানির ঘটনা। হোটেলে আগুন লাগার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

এদিকে রবিবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার ওই হোটেলে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীরা জোরকদমে আগুন নেভানোর কাজ করেন। আগুনের জেরে হোটেলে আটকে পড়া ৮ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠান দমকলকর্মীরা। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। তবে এদিন বেশ কিছুক্ষণের চেষ্টায় হোটেলের আগুনও নিয়ন্ত্রণে এসেছে বলেও দমকলের তরফে খবর।

তবে আচমকা কীভাবে ওই হোটেলে আগুন লাগল সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ এবং দমকল। পাশাপাশি হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, রূপল কাঞ্জি (২৫), কিষাণ (২৮) এবং কান্তিলাল গোরধন ভারা (৪৮) নামে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, হোটেলের তরফে জানানো হয়েছে ১০৩ ও ২০৩ নম্বর কক্ষের গদি পুড়ে গেছে। পাশাপাশি ধোপাখানার কাপড়, সিঁড়ি ও লবিতে থাকা কম্বল এবং প্রথম থেকে তৃতীয় তলার মাঝে থাকা ওয়্যারিংও পুড়ে গেছে বলে খবর।

 

 

 

 

Related articles

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...