Friday, April 3, 2026

জি-২০ সম্মেলনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা! দিল্লির একাধিক মেট্রো স্টেশনে বি.তর্কিত খ.লিস্তানি স্লোগান

Date:

Share post:

খলিস্তানিদের (Khalistani) হুঙ্কার ঘিরে অশান্ত হয়ে উঠল রাজধানী শহর। এবার দিল্লির (Delhi) মেট্রো স্টেশনের (Metro Station) বাইরে লেখা হল বিতর্কিত স্লোগান। আর এমন ঘটনাকে কেন্দ্র করে জি-২০ সম্মেলনের (G20) আগে রাজধানীর নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সম্মেলন নিয়ে ব্যস্ত দিল্লির পুলিশ-প্রশাসন। প্রশাসনের তরফে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে, সম্মেলনের একদিন আগে অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ১০ তারিখ রাত ১২টা পর্যন্ত দিল্লির বিস্তীর্ণ এলাকায় কার্যত লকডাউন পরিস্থিতি থাকবে। বহু রাস্তায় পথচারী এবং বেসরকারি গাড়ি চলাচল বন্ধ থাকবে ওই তিনদিন। গোটা এলাকা থাকবে পুলিশ ও আধা সেনার দখলে।

তবে শুধু যানবাহন নয়, দিল্লি জুড়ে ইতিমধ্যে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ ও আধা সেনা। জি ২০ সম্মেলনে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিং পিং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রমুখ। এরই মধ্যে শহরের কয়েকটি জায়গায় খলিস্তানি স্লোগান লেখা পোস্টার ঘিরে চিন্তা বেড়েছে পুলিশের। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ‘শিখ ফর জাস্টিস’ নামে খলিস্তানপন্থী একটি সংগঠন এই পোস্টার দিয়েছে। সেখানে লেখা, দিল্লিকে খলিস্তান বানানো হবে। আর একটিতে লেখা খলিস্তান গণভোট জিন্দাবাদ। তবে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি মুছে দেয় বলে খবর।

খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় স্লোগান লেখার দাবি স্বীকার করা হয়েছে। এমনকী ‘শিখস ফর জাস্টিসে’র কর্মীরা দিল্লিতে ছড়িয়ে পড়েছে বলেও খবর। দিল্লির শিবাজী পার্ক থেকে পাঞ্জাবি বাগ স্টেশন পর্যন্ত মোট পাঁচ স্টেশনগুলিতেও উপস্থিত ছিলেন তাঁরা। যদিও ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।

 

 

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...