Saturday, April 4, 2026

চাকায় আটকে যুবকের দেহ! টেনে হিঁচড়ে ৫০০ মিটার নিয়ে গেল ট্রাক! রাস্তায় ছড়িয়ে পড়ল দেহাংশ

Date:

Share post:

চাকায় আটকে যুবক। সেভাবেই তাঁকে প্রায় ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। ট্রাকের চাকার সঙ্গে যুবকের দেহাংশ খণ্ড খণ্ডভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।কিছুদূর এভাবেই যাওয়ার পর ট্রাক নিয়ে সেখান থেকে চম্পট দেন চালক। এরপরই মর্মান্তিক এই ঘটনায় ট্রাক চালকের গ্রেফতারির দাবি তুলে যুবকের দেহ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুনঃ মাদুরাই অ*গ্নিকাণ্ডে গ্রে*ফতার ট্যুর অপারেটর
ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হোশিয়ারপুরের। সেখানকার এসপি মেজর সিংহ জানিয়েছেন, শাহপুর গ্রামের কাছে শনিবার একটি দুর্ঘটনা ঘটে। একটি ট্র্যাক্টরের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্র্যাক্টরটি চালাচ্ছিলেন ২১ বছরের সুখদেব সিংহ। সংঘর্ষের পর তিনি ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে যান। সেখানেই কোনওভাবে আটকে যায় তাঁর দেহ।
অভিযোগ,দুর্ঘটনার পরেও ট্রাকটি থামেনি। বরং আরও গতি বাড়িয়ে দিয়েছিলেন চালক।যার ফলে ট্রাকের সঙ্গেই ট্র্যাক্টরটিও এগোতে থাকে। ট্র্যাক্টরের চাকায় আটকে পড়া যুবকের দেহ রাস্তায় ঘষটে ঘষটে এগোয়। ওই সময়েই দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ। তাতেই দেহাংশ ছড়িয়ে পড়ে রাস্তাতেই।
পরে ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। যুবকের দেহ উদ্ধার করে যুবকের বাবার নেতৃত্বে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। দীর্ঘ ছ’ঘণ্টা বিক্ষোভের পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। পুলিশ জানায়, শীঘ্রই অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করা হবে।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...