Wednesday, June 24, 2026

‘চন্দ্রযান-৩ মিশন নারী ক্ষমতায়নের প্রমাণ’, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

ভারতের নেতৃত্বেই আরও ব্যাপক ও বিস্তৃত রূপ পেয়েছে জি-২০ সামিট। রবিবার ১০৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর জি২০’র নেতৃত্বে রয়েছে ভারত। সে প্রসঙ্গেও এদিন আলোকপাত করেন প্রধানমন্ত্রী। মোদি এদিন স্পষ্ট বলেন, ”ভারত প্রস্তুত। জি২০’র ইতিহাসে এটাই সবচেয়ে বড় সামিট। আমরা এই সামিটকে বিভিন্ন শহরে অনুষ্ঠিত করছি। ভারতের প্রাণবন্ত গণতন্ত্রের সদর্থক প্রভাব পড়ছে অতিথিদের উপরে। ভারতের নেতৃত্বেই আরও ব্যাপক ও বিস্তৃত রূপ পেয়েছে জি২০ সামিট।”

আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে জি২০ সামিট। পাশাপাশি চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে নারী ক্ষমতায়নের জয়গানও এদিন শোনা গেল প্রধানমন্ত্রীর কথায়। তিনি বলেন, নারীর ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ চন্দ্রযান ৩ মিশন। এই প্রকল্পে যুক্ত অসংখ্য মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার। তাঁর কথায়, ”যেদেশের নারীরা এতটা উচ্চাকাঙ্ক্ষী, সেই দেশকে উন্নত হওয়া থেকে ঠেকায় কে।”

মোদি বলেন, এবার অনেক সংস্কৃত ভাষায় চিঠি পেয়েছি। আমরা সবাই জানি সংস্কৃত বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা। একাধিক আধুনিক ভাষার উৎপত্তিও হয়েছে সংস্কৃত থেকে। সংস্কৃত তার প্রাচীনতার পাশাপাশি বৈজ্ঞানিক ভিত্তি ও ব্য়াকরণের জন্যও পরিচিত। সম্প্রতি সংস্কৃত ভাষার প্রচারের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ অগস্ট বিশ্ব সংস্কৃত দিবস। আমি সকলকে অভিনন্দন জানাতে চাই।

তাঁর কথায়, স্বাধীনতার অমৃত মহোৎসবে চন্দ্রযান-৩ র সাফল্য আমাদের উদযাপনকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তিনদিন হয়ে গেল আমরা চাঁদে পা রেখেছি। এই সাফল্য এত বড় যে যতই আলোচনা করা হোক, তা কম বলেই মনে হয়।

 

 

 

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...