Monday, April 6, 2026

কেন আশিসের সঙ্গে বিচ্ছে.দ? মুখ খুললেন রাজশী বড়ুয়া

Date:

Share post:

কিছু মাস আগেই আচমকা খবরের শিরোনামে চলে আসেন অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে ফের সংসার সাজিয়েছেন ৬০ বছরের অভিনেতা। এরপর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক চর্চা হয়েছে। হঠাৎ রূপালি বড়ুয়ার (Rupali Barua)সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ের ছবি দেখে চমকে উঠেছিলেন সকলেই। প্রথম স্ত্রীয়ের সঙ্গে প্রতারণা করেছিলেন তিনি, এই প্রশ্নও উঠতে শুরু করে। এবার সেই সব নিয়েই মুখ খুললেন পিলু ওরফে রাজশী বড়ুয়া (Rajashi Barua)।

অভিনেতার সঙ্গে দাম্পত্যে তিক্ততা বাড়ায় শকুন্তলা কন্যা নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। সেখানে আশিস বিদ্যার্থীর কোনও ভূমিকা নেই বলেই জানান অভিনেত্রী। তিনি বলেন অভিনেতা তাঁর উপর শারীরিক অত্যাচার করতেন এমন কথা একেবারেই ঠিক নয়। জীবনে স্বামী সন্তানের জন্য অনেকটা সময় দেওয়ার পর রাজশী উপলব্ধি করেন যে, শুধুমাত্র ‘শ্রীমতী বিদ্যার্থী’ হয়ে তিনি আর জীবন কাটাতে পারবেন না। প্রাক্তন স্ত্রীয়ের এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন অভিনেতা। তারপর উভয়ের সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত। এখন অবশ্য চুটিয়ে নিজের পছন্দের কাজ করছেন তিনি। নুসরত ভারুচার সঙ্গে তাঁর অভিনীত সিনেমা ‘আকেলি’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। পেশাদার গায়িকা না হয়েও অনুরাগীদের অপূর্ব কিছু গানের উপহার দিয়েছেন তিনি। আগামিতে তাপসি পান্নু এবং প্রতীক গান্ধির সঙ্গে ‘উও লড়কি হ্যাঁয় কাহাঁ’ , সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে ‘সরজমিন’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

 

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...