Thursday, June 25, 2026

ফি দিতে না পারায় বামশাসিত কেরালায় স্কুলে নিগৃহীত ছাত্র! তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

বামশাসিত কেরালাতেই ফি দিতে না পারায় সপ্তম শ্রেণির ওই ছাত্রকে স্কুলে (School) হেনস্থা। পরিবারের অভিযোগ, কেরালার (Kerala) তিরুঅনন্তপুরমে। বিদ্যাধিরাজা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (School) সপ্তম শ্রেণির পড়ুয়ার অভিভাভক ফি (Fee) দিতে না পারায়, তাকে মাটিতে বসতে বাধ্য করে কর্তৃপক্ষ। মাটিতে বসেই পরীক্ষা দিতে হয় তাকে। ঘটনায় কড়া সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি।

বিদ্যাধিরাজা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির পড়ুয়ার (Student) ফি বাকি ছিল। অভিভাবকের অভিযোগ, বৃহস্পতিবার বিজ্ঞান পরীক্ষার দিন তাঁর ছেলেকে হেনস্থা করা হয়। পরীক্ষা চালাকালীন ফি বকেয়া থাকা ছাত্রদের শনাক্ত করে স্কুলের প্রধান শিক্ষকই তাকে মাটিতে বসতে বাধ্য করেন। বাড়ি ফিরে সব বিষয় জানায় ওই ছাত্র।

অভিভাবক জানান, বন্ধুদের সামনে অপমানিত হয়ে ওই ছাত্র আর স্কুলে যেতে চাইছে না। ঘটনায় হুলুস্থুল বাম শাসিত কেরলায়। ঘটনায় অস্বস্তিতে পড়ে তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি। শিক্ষা দফতরের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...