Thursday, June 25, 2026

মহড়া চলাকালীন বিপত্তি! চপার ভেঙে ম.র্মান্তিক পরিণতি ৩ মার্কিন সেনার, জোরকদমে চলছে উদ্ধারকাজ  

Date:

Share post:

মহড়া চলাকালীন (Drills) আচমকাই ভেঙে পড়ল মার্কিন চপার (US Military Chopper)। অস্ট্রেলিয়ার (Australia) উত্তরে মেলভিলে দ্বীপে ঘটে যাওয়া আচমকা এই দুর্ঘটনার জেরে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে, দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ২৩ জনকে নিয়ে আকাশপথে ওড়ে ওই কপ্টার। তারপরই ঘটে যায় দুর্ঘটনা। আপাতত স্থানীয় প্রশাসন ওই কপ্টারের উদ্ধারের চেষ্টায় তৎপর।

স্থানীয় সূত্রে খবর, ২৩ যাত্রীর মধ্যে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে ডারউইন শহরের এক স্থানীয় হাসপাতালে। এর আগে অসপ্রে টিলট্রোটর এয়ারক্রাফ্ট দুর্ঘটনায় পড়ে। ওই চপারের দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ৮০ কিলোমিটার দূরে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ‘বেল বোয়েইং ৫-২২’ অসপ্রে টিলট্রটার এয়ারক্রাফ্ট  এদিন সকাল ৯.৩০ মিনিটে ভেঙে পড়ে। এই দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, জোরকদমে চলছে উদ্ধারকাজ।

এদিকে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরির রয়্যাল ডারউইন হাসপাতালে একজন গুরুতর আহতের চিকিৎসা চলছে। নর্দান টেরিটোরির মুখ্যমন্ত্রী নাতাশা ফ্লাইস জানিয়েছেন, ‘এটা ভয়াবহ একটি দুর্ঘটনা। নর্দান টেরিটোরির সরকার যাবতীয় সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।’ তবে, মৃতদের মধ্যে মার্কিন সেনার সদস্যরাই রয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ এই বিষয়ে জানিয়েছেন, ‘প্রিডেটর রান’ এক্সারসাইজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে যায়।

 

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...